
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর উপজেলা মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার ও রমেশ পোদ্দার নামের দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে প্রতিষ্ঠান দুটির রান্নাঘরে অত্যন্ত স্যাঁতসেঁতে, নোংরা, দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। এ সময় প্রস্তুতকৃত মিষ্টান্ন খোলা অবস্থায় মেঝেতে রাখা ছিল এবং সেগুলোর ওপর পোকামাকড় ও মাছি বসতে দেখা যায়। এছাড়া খাবার সংরক্ষণের র্যাকগুলো ধুলাবালি ও মাকড়সার জালে আচ্ছাদিত ছিল।
অভিযানকালে পুরি, সিঙারা ও সামুচা তৈরির উপকরণও সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যায়, যার ওপর মাছি, মশা ও অন্যান্য পোকামাকড় চলাচল করছিল।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার ও রমেশ পোদ্দার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta