এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধিঃ ব্যাবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বাজার বিশ্লেষণ, নেটওয়ার্ক তৈরি এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করতে ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে (ডব্লিউসিসি) অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিদল। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এরই মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছে। গ্রিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ কংগ্রেসে স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়েছেন।
প্রতিনিধিদলে আরো আছেন হা-মীম গ্রুপের এমডি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ,সায়হাম কটন মিলসের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যাবসায়িক সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরবে।
১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস শুরু হবে ২ সেপ্টেম্বর। চলবে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। দুই বছর পর পর এই কংগ্রেস আয়োজিত হয়। বিশ্ব চেম্বার্স ফেডারেশন (ডব্লিউসিএফ) ও ভিক্টোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) যৌথ উদ্যোগে এই কংগ্রেস আয়োজিত হচ্ছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের এক হাজারেরও বেশি ব্যবসায়ী, চেম্বার ও রাজনৈতিক নেতা অংশ নেবেন। এবারের কংগ্রেসের আলোচনায় গুরুত্ব পাচ্ছে,ভূ-রাজনৈতিক পরিবর্তন, পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তর, ডিজিটাল নেতৃত্ব, জীবন বিজ্ঞান, কর্মসংস্থানের নতুন ধারা এবং বৈশ্বিক বাণিজ্যে স্থিতিস্থাপকতা। কংগ্রেস শেষে প্রতিনিধিদল আইসিসি নিউজিল্যান্ড ও অকল্যান্ড চেম্বার অব কমার্স পরিদর্শন করবে। সেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। প্রতিনিধিদলটি আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta