খলিলুর রহমান রনি :
ইংরেজি নববর্ষ ২০২৬ ইং উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়াই হোক নতুন বছরের অঙ্গীকার।
নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। সমাজ উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীরা আগামীতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নতুন বছরে দেশের সার্বিক উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঐক্য ও সহমর্মিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta