

ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ পলাশ মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কোরবানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন ঈদুল আযহার প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারি, সেটাই হোক এ ঈদের অঙ্গীকার। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে জোরদার করে। আমি এই পবিত্র দিনে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে আমাদের সকলের উচিত একে অপরের পাশে দাঁড়ানো, ভালোবাসা ছড়িয়ে দেয়া এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া। ঈদুল আযহা আমাদের সেই শিক্ষা দেয়।
শুভেচ্ছা বার্তায় তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী, সাধারণ জনগণসহ প্রবাসী বাংলাদেশিদেরও ঈদের শুভেচ্ছা জানান।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta