বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, বিশেষ করে তরুণ সমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব সমাজের আইকন ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুব আলম প্রিন্স। তিনি উত্তরা-ঢাকাভিত্তিক প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নিওম প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় মাহবুব আলম প্রিন্স বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের দিন, যা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা নিয়ে আসে। তিনি সকলকে এই পবিত্র দিনে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজই আগামী দিনের চালিকাশক্তি। তাই ঈদের এই আনন্দঘন মুহূর্তে তরুণদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
মাহবুব আলম প্রিন্স দেশবাসীর সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ। পবিত্র এই দিনে তিনি সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta