

কাঞ্চন (নারায়ণগঞ্জ):
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাঞ্চন পৌরসভার ০২ নং ওয়ার্ডের সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই ঈদ হোক হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। আমি প্রার্থনা করি—এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরো বলেন, ০২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে সবসময় ছিলাম, আছি, এবং আগামীতেও থেকে উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চাই। আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
স্থানীয় এলাকায় তাঁর এই শুভেচ্ছা বার্তাকে ইতিবাচকভাবে নিয়েছেন অনেকেই।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta