গাজীপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। তৃণমূলের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, জনসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমি ক্ষমতার লোভে রাজনীতি করি না। জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। গাজীপুর-৬ আসনের মানুষের দুঃখ-দুর্দশা দূর করে উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”স্থানীয় নেতাকর্মীরা জানান, সরকার জাবেদ আহমেদ সুমন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের সংকটময় সময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এলাকার সাধারণ জনগণ জানান, সুমন একজন তরুণ, যোগ্য ও কর্মঠ নেতা। তিনি সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং মানবিক কাজের মাধ্যমে সবার আস্থা অর্জন করেছেন।দলীয় সূত্রে জানা যায়, বিএনপি যদি সরকার জাবেদ আহমেদ সুমনকে মনোনয়ন দেয়, তাহলে তিনি তরুণ সমাজসহ তৃণমূলের বিপুল সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবেন।
সরকার জাবেদ আহমেদ সুমন আরও বলেন, “গাজীপুরের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আমি নিরলসভাবে কাজ করতে চাই। আমার একমাত্র লক্ষ্য—জনগণের সেবা করা, তাদের আস্থা অর্জন করা।গাজীপুর-৬ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এখন তৃণমূলের আলোচনায় এক নাম—সরকার জাবেদ আহমেদ সুমন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta