জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহিন মিয়া।
তিনি বলেন, গত বছরের এই দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। তাঁদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
তিনি আরও বলেন, সেই আন্দোলন ছিল একটি জনগণের স্বতঃস্ফূর্ত রুখে দাঁড়ানোর ইতিহাস, যা কখনো মুছে ফেলা যাবে না।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত ও সচেতন থাকার আহ্বানও জানান মোঃ শাহিন মিয়া।
উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে বহু নেতাকর্মী হতাহত হন, যা ইতিহাসে 'জুলাই গণঅভ্যুত্থান' নামে পরিচিত।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta