গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আন্দোলন চলাকালীন সকল আহত ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দপ্তর সম্পাদক নিউজিল্যান্ড শাখা ও সমাজকর্মী রিফাত আলম ভূঁইয়া।
বিবৃতিতে তিনি বলেন, “গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তারা জাতির বীর সন্তান। তাদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়।
তিনি আরও বলেন, “আমরা আজ যারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, এর পেছনে রয়েছে তাদের রক্ত ও আত্মত্যাগের ইতিহাস। গণঅভ্যুত্থানের আদর্শকে বুকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তিনি গণআন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান চলাকালীন সহিংসতায় বহু মানুষ আহত ও নিহত হন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta