গাজীপুর প্রতিনিধি:
আর-রহমান আস্-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর স্মরণে এবং গণ কবরস্থান স্থাপন উপলক্ষে এক মহাসম্মেলন, ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের মারুকা, হারবাইদ এলাকায় হাফিজ উদ্দিন মার্কেট সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর, শাইখুল হাদীস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী, যিনি প্রখ্যাত আলেম প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর সুযোগ্য পুত্র।
প্রধান আলোচক ছিলেন শায়খ উসামা খন্দকার, চেয়ারম্যান, আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ।
প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মনির হোসেন শিকদার (বকুল), সভাপতি, পূবাইল থানা বিএনপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মামুনুর রহমান (রানা), ওসি, ইনটেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার, উত্তর, ঢাকা।
এছাড়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সাংবাদিক মোঃ রোমান হোসাইন, সহ-সভাপতি, টঙ্গী থানা প্রেস ক্লাব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আলহাজ্ব জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক, পূবাইল থানা বিএনপি।
জিকির ও বয়ান পেশ করেন হাফেজ মাওলানা ইমাম উদ্দিন নূরী (মাগুরা)।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন মাওলানা মুফতি মাহাদী হাসান সিরাজী এবং হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম রব্বানী।
অনুষ্ঠানটি প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় জনাব মোঃ আরিফ হোসেন ভূঁইয়া (সাংগঠনিক সম্পাদক, পূবাইল থানা বিএনপি), আলহাজ্ব মোঃ মনসুর আলী (যুগ্ম সম্পাদক, পূবাইল থানা বিএনপি) ও মোঃ আলমগীর সরকার (ইমাম ও খতিব, চেয়ারম্যানবাড়ী জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা)-এর সহযোগিতায়।
পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মোঃ ওবায়েদুল্লাহ সরকার (সিনিয়র সহ-সভাপতি, ৪২ নং ওয়ার্ড বিএনপি) এবং মোঃ আব্দুস সাত্তার মোল্লা (যুগ্ম আহ্বায়ক, পূবাইল মেট্রো থানা যুবদল ও সভাপতি, ৪২ নং ওয়ার্ড যুবদল)।
আরজগুজার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ জুলফিকার ওলিউল্ল্যাহ, তদন্ত কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ ও ম্যানেজিং ডিরেক্টর, পিডি পাওয়ার গ্রুপ।
মাহফিল পরিচালনা করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুর রশিদ ও জনাব মোঃ ইসমাইল কাজী।
ধন্যবাদ জ্ঞাপন করেন ইমাম ও খতিব ভূঁইয়াবাড়ী জামে মসজিদের জনাব মোঃ আলী হোসেন, মোঃ মোশারফ হোসেন এবং মোঃ জামান সরকার।
সবশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও বরকত অর্জনের আহ্বান জানানো হয়।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta