মোঃ কাজী কেয়া
রবিবার (১০ই আগস্ট২০২৫ইং) সকাল ১১ ঘটিকায় নগরীর বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাজারী,গাছা থান জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মুক্ত বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, মাই টিভির প্রতিনিধি আজাদ, খবর পত্রের সাংবাদিক বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির,যায় যায়দিন পত্রিকার সাংবাদিক রাজিব, গাজী মামুন, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ টঙ্গী প্রতিনিধি আশিক, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, মাহবুব জিলানী গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন,সাংবাদিক নুরুল হক, সাংবাদিক বিলকিস আক্তার রুবি, সাংবাদিক মোঃ পাপেল মিয়া, সাংবাদিক শিল্পী বেগম,আবু সাঈদ মৃধা, ইফতেখার,আনিসুল ইসলাম , সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেন প্রমুখ।
গাজীপুর মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মত প্রকাশ ও নির্মমভাবে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত, নির্যাতন নিপীড়ন ও মামলা হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta