কাজী কেয়া
গাজীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে গাজীপুর চান্দনা চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
শনিবার (৯ আগস্ট) বেলা ৩ টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন ঢাকা, গাজীপুর জেলা ও মহানগরীর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগরীর বাসন থানা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি মানুষ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর আয়োজনে মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এর সভাপতিত্বে, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায়
বক্তব্য রাখেন— বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (নীলু), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, কাজী রোকেয়া কেয়া, ক্রাইম রিপোর্টার, মোছাঃ নাছিমা আক্তার রেনু, গাজীপুর মহানগর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার।
তানজিলা ইসলাম
আরো উপস্থিতদৈনিক সোনালী খবর কাকিমা আক্তার, সাংবাদিক সাইফুল আলম,
সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
মানববন্ধন শেষে হয় চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে। উপস্থিত সাংবাদিকরা
বক্তারা বলেন, সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তারা বলেন যেহেতু সাংবাদিকরা উত্তরে বলেন চাঁদ এসে ধারাই ভেবে সম্পৃক্ত হত্যা নির্যাতন মামলা ঘটছে অপরাধী বিছার হওয়া পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে চেয়েছেন তাই আগামী ৩ মাসের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta