
বিশেষ প্রতিনিধিঃ
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি টঙ্গী টঙ্গী বাজার সেনা কল্যাণ থেকে থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরাব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে গণমানুষের বিজয়। আজও সেই চেতনা ধারণ করে বিএনপি রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাবেদ আহমেদ সুমন সরকার ,টঙ্গী পূর্ব থানা যুবদল সভাপতি আকবর হোসেন ফারুক, সিনিয়র সহ-সভাপতি ৫৬ নং ওয়ার্ড গাজীপুর মহানগর, মাকসুদুর রহমান মামুন,১ নং কার্যকরী সদস্য ৫৬ নং ওয়ার্ড শেখ হারুন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দরা আরো বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করেন। বিজয় র্যালিকে ঘিরে পুরো টঙ্গী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta