নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ডের জনগণ আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলীকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি সবার আস্থা অর্জন করেছেন।
স্থানীয়রা জানান, আইয়ুব আলী একজন সৎ, নিষ্ঠাবান ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া, শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন।
ওয়ার্ডবাসীর দাবি, আইয়ুব আলী নির্বাচিত হলে এলাকার বেহাল রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্য খাতে উন্নয়নসহ জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে পারবেন। তাদের বিশ্বাস, তিনি জনগণের প্রতিনিধি হয়ে এলাকার সমস্যাগুলো সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta