

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির এক অপূর্ব দৃষ্টান্ত। এ উৎসব আমাদেরকে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়। আমি আশা করি, এই ঈদ আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, “আমি সব সময় চেষ্টা করেছি ৪৯ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে, আগামীতে যদি আপনাদের সমর্থন ও ভালোবাসা পাই, তাহলে ওয়ার্ডের উন্নয়ন ও কল্যাণে আরও বেশি কাজ করার সুযোগ পাবো।
কামরুল ইসলাম কামু ৪৯ নং ওয়ার্ডে একজন পরিচিত ও প্রিয় মুখ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কামরুল ইসলাম কামু একজন নিবেদিতপ্রাণ কর্মী, যিনি সবসময়ই এলাকার মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta