
শাহিন মিয়া
আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল রেলস্টেশনে নিয়মিত যাত্রাবিরতি দেবে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলের আন্তরিক উদ্যোগের ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে।
এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ সমাজকর্মী সারোয়ার তুষার। তাঁর নিরলস প্রচেষ্টা এবং কার্যকর যোগাযোগের ফলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
এছাড়া মাননীয় রেল উপদেষ্টা ও মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টার আন্তরিক সহযোগিতায় এই দাবিটি বাস্তবায়ন পেয়েছে। তাঁদের প্রতি ঘোড়াশালবাসীর পক্ষ থেকে রইল গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
নতুন যাত্রাবিরতি ঘোড়াশালবাসীর যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেই মনে করছেন স্থানীয়রা।
ঘোড়াশাল স্টেশনে কমিউটার ট্রেনের এই যাত্রাবিরতি যোগাযোগ ব্যবস্থা সহজতর করবে এবং কর্মজীবী মানুষের সময় ও ভোগান্তি কমাবে বলেও আশা করা হচ্ছে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta