

নিজেস্ব প্রতিবেদক
আজ রাত সাড়ে ৮টার দিকে চরসিন্দুর ব্রীজের টোলপ্লাজায় টোল না দিয়ে একটি সিএনজি অটোরিকশা বেপরোয়া গতিতে ব্রীজের দিকে চলে যায়। টোলবক্সে দায়িত্বরত কর্মকর্তা থামতে বললেও চালক থামেননি।
পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় টোলপ্লাজার অপর এক কর্মকর্তা মোটরসাইকেলে করে ব্রীজের মধ্যভাগে গিয়ে সিএনজিটিকে আটক করতে সক্ষম হন। এরপর তারা সিএনজিকে টোলপ্লাজায় ফিরে আসতে বলেন। চালক টোলপ্লাজায় ফিরে এসে নির্ধারিত টোল পরিশোধ করেন এবং গন্তব্যে রওনা দেন।
যাত্রীদের মধ্যে কেউ কেউ জানান, তাদেরকে কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহার করা হয়নি। টোলপ্লাজার কর্মকর্তারা শুধু অনুরোধ করেছেন নিয়ম অনুযায়ী টোল দিয়ে যাতায়াত করতে।
সিএনজির চালক তার ভুল স্বীকার করে শান্তিপূর্ণভাবে টোল পরিশোধ করে চলে যান। ঘটনাটি কোনোরূপ অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবেই সমাধান হয়।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta