মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাঠক নন্দিত বহুবল প্রচারিত দেশের শীর্ষস্হানীয় জাতীয় দৈনিক, মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুরের অভিজাত রেস্টুরেন্ট হাইওয়েইন এর কনফারেন্স হল রুমে কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের এর সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবকন্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শরীফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা গ্রাম উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ চৌধুরী বলেন, সংবাদ জগতে মানবকণ্ঠ যুগ পেরিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধির মাধ্যমে এই জনপদের সমস্যা, অভাব, অভিযোগ, উন্নয়ন, রাজনীতি, অর্থনীতি সহ সকল বিষয়ে তথ্য ও গঠনমূলক সংবাদ আশা করি। মানবকণ্ঠ গণমানুষের মুখপত্র হোক,পাঠক প্রিয় হোক এই পত্রিকা। জাতীর স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো বহুপথ এগিয়ে যাবে এমনটি আশাবাদ ব্যক্ত করছি।
বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর শাখার সাধার সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন এর
সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা'র মাধবপুর প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ মসি। এছাড়া আরো বক্তব্য রাখেন,
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, দেশ রূপান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, তরফ বার্তা প্রতিনিধি মোঃ শাহীন মিয়া, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রীবাস সরকার, সাংগঠনিক নারায়ণ সরকার নয়ন, সাংবাদিক মঈন উদ্দিন উজ্জ্বল প্রমুখ।
আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।
অনুষ্টানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ স্হানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta