
বিশেষ প্রতিনিধি :
জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক।
এক বার্তায় তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং তাঁদের পরিবারের সার্বিক কল্যাণ কামনা করেন।
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta