
নিজস্ব প্রতিবেদক :
জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাঁদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta