
২০২৪ সালের ১৭ জুলাই ‘জুলাই বিপ্লব’-এ ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর হামলায় শহীদ হন ওয়াসিমসহ অনেক তরুণ। শহীদদের জানাজায় অংশ নিতে গিয়ে নানা বাধা ও হামলার মুখেও পিছু হটেননি টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা।
সম্প্রতি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন:
“গত বছর শহীদ ওয়াসিমসহ অন্যদের জানাজায় অংশ নিতে গিয়েছিলাম। বহু বাধা পেরিয়ে জানাজা পড়লেও দোয়া শেষ করতে পারিনি—পুলিশ তখনই আবার হামলা শুরু করে।”
তিনি জানান, ঐ জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনসহ আরও অনেকে। বিজয় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগকে দেশের জন্য গৌরবময় বলেও উল্লেখ করেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta