
টঙ্গীর বিভিন্ন কলার আড়তে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর।
সোমবার ১৯ অক্টোবর কলা সংরক্ষণে কোনো ধরনের কীটনাশক বা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে কি না—তা সরেজমিনে তদারকি করেন অধিদপ্তরের কর্মকর্তারা।অভিযানকালে বিভিন্ন কলার আড়ত পরিদর্শন করে দেখা হয় সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পরিবেশ। তবে তদারকির সময় কলা সংরক্ষণে ব্যবহারের কোনো কীটনাশক পাওয়া যায়নি।
তবে একটি আড়তে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কলা প্রক্রিয়াকরণের চিত্র ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কলার আড়তগুলোতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
কীটনাশকের ব্যবহার না থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের বিষয়টি ভোক্তা নিরাপত্তার জন্য উদ্বেগের। তাই নিয়মিত অভিযান ও তদারকির মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta