
ভুক্তভোগী নাজমা বেগমের দাবী, তার ছেলেদের মাছের প্রজেক্ট দখলে নিতে পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বিএনপি নেতা নজরুল ও তার অনুসারীরা।
বিএনপি পরিবার হয়েও তিনি স্বপরিবারে নির্যাতনের শিকার হচ্ছেন।
তরুণ উদ্যোক্তা সোহান ও শুভর দাবী, লেখাপড়া শেষ করে মরকুন মেম্বার বাড়ি এলাকায় মাছের প্রজেক্ট শুরু করেন তারা। কিছুদিন যাবৎ সেই প্রজেক্টের পাশে আরেকটি প্রজেক্ট শুরু করেন স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম। এরপর থেকে নানা অজুহাতে ঝামেলা সৃষ্টি করছিলেন তিনি। সম্প্রতি মাছের প্রজেক্টের পানির চাপ বৃদ্ধি পেলে দুই প্রজেক্টের মাঝের পানা (নেটের বেড়া) হেলে পড়ে। সেই পানা সংস্কার করতে গিয়ে পানির ভিতর গোপনে সুরঙ্গ তৈরী করে বিএনপি নেতার শ্রমিকরা। এতে করে শুভর প্রজেক্টের মাছ তার প্রজেক্টে চলে যাচ্ছিল। এই ঘটনা জানতে পেরে তাকে প্রজেক্টে ডাকেন দুই ভাই। মঙ্গলবার রাতে প্রজেক্টে গিয়ে এহেন চুরির বিষয় ধরা পরার পর তাদের সাথে বাকবিতন্ডায় জরান নজরুল। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে পা পিছলে পড়ে আহত হন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta