গাজীপুরের টঙ্গীতে পৃবাইল রোড আমতলী মাঠে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
গাজীপুর মহানগর ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হেসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক সদস্য ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী।
দোয়া মাহফিলে অংশ নেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সায়মন খানও।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta