
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের ছাত্র এবং কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকার সালামতের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কভারভ্যান শিশু রাব্বিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক কভারভ্যানটি (ঢাকা মেট্রো ট-২২-৩১৮০) জব্দ করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta