

শরীয়ত উল্লাহ অন্তর :
টঙ্গী বাজারে কুরবানী ঈদের পর থেকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন খরচে চাপ বেড়েছে।
বাজারে আসা এক ক্রেতা বলেন, প্রতিদিনের খাবারে চাল তো দরকারই, কিন্তু এখন মনে হচ্ছে চাল কিনতেও হিসাব করে চলতে হবে।তিনি আরও বলেন, এভাবে দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
বিক্রেতারা বলছেন, মিল থেকেই চালের দাম বেড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ সংকট এর অন্যতম কারণ বলে দাবি করেন তারা। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে স্থিতিশীলতা না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
সাধারণ মানুষের দাবি, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি ও সঠিক নীতিমালা জরুরি। নাহলে প্রতিদিনই তাদেরকে নতুন নতুন সংকটে পড়তে হবে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta