
নিজস্ব প্রতিবেদক :
টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির টঙ্গী কলেজ শাখার সভাপতি নূর মোহাম্মদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির টঙ্গী কলেজ শাখার সেক্রেটারি সাইদুল্লাহ। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, নৈতিকতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta