

প্রতিবেদক: মো. শরীয়তুল্লাহ অন্তর
টংগী, গাজীপুর:
ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। সংগঠনের সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নির্দেশনায় টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকায় এডিস ও ডেঙ্গু বাহিত মশা নির্মূলের জন্য অত্যাধুনিক ফগার মেশিন দ্বারা মশক নিধক ওষুধ ছিটানো হয়।
এই উদ্যোগে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। তিনি জানান, "মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই জীবনের মূল লক্ষ্য।"
স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই ধরনের সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরের এই এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। এ অবস্থায় বিএনপির এই উদ্যোগ জনসচেতনতা ও সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলেই মনে করছে এলাকাবাসী।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta