
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ১৪ নং ওয়ার্ড বাসিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহ-সম্পাদক মিরাজ আলম ভূঁইয়া(দীপ)।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গর্ব। এই দিনটি যেন সকলের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাই করি।”
তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও থাকব। আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত ১৪ নং ওয়ার্ড গড়ি।
মিরাজ আলম ভূঁইয়া (দীপ)ওয়ার্ডের নানা উন্নয়নমূলক কাজ এবং তরুণদের মাঝে ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার জন্য এলাকাবাসীর কাছে ইতোমধ্যেই একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
নববর্ষ উপলক্ষে তিনি সবাইকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দিনটি উদযাপনের আহ্বান জানান।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta