
মো: হানিফ হোসেন : তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বী ও আহলে শুরার অন্যতম সদস্য, কাকরাইলের বিশিষ্ট আলেম মাওলানা ফারুক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুম মাওলানা ফারুক সাহেবের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের দাওয়াতি কাজ ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। ধর্মীয় অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতা ও প্রভাব ছিল সুদূরপ্রসারী। তাঁর ইন্তেকালের খবরে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
মাওলানা ফারুক সাহেবের জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta