
টঙ্গী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা এবং গাজীপুর মহানগর ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহিন আহমেদ রিজভী।
কারামুক্তি দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় শাহিন আহমেদ রিজভী বলেন, তারেক রহমানের রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন দেশের মানুষের অধিকার আদায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারেক রহমানের কারামুক্তির এই দিনটি বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুবদল নেতা শাহিন আহমেদ রিজভী।
এ সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta