
নিজস্ব প্রতিবেদক: সত্য সার্বিকতা ও সবার জন্য সংবাদমাধ্যম দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব পীর সৈয়দ রয়েল হায়দার। তাঁর এই অন্তর্ভুক্তিকে পত্রিকার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পীর সৈয়দ রয়েল হায়দার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তাভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা দৈনিক বাতায়ন বার্তার সম্পাদকীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন পত্রিকার কর্তৃপক্ষ।
পত্রিকার সম্পাদকমণ্ডলী জানিয়েছেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা দৈনিক বাতায়ন বার্তার সঙ্গে পীর সৈয়দ রয়েল হায়দারের সম্পৃক্ততা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলায় নতুন গতি যোগ করবে। তাঁর পরামর্শ ও দিকনির্দেশনায় পত্রিকাটি পাঠকদের কাছে আরও গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর পীর সৈয়দ রয়েল হায়দার বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরার যে লক্ষ্য নিয়ে দৈনিক বাতায়ন বার্তা এগিয়ে যাচ্ছে, সেই যাত্রায় তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং গণমানুষের কল্যাণে পত্রিকার ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে কাজ করবেন।
সাংবাদিক, সুধীজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পীর সৈয়দ রয়েল হায়দারকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta