

বিশেষ প্রতিনিধি
নব দিগন্ত ক্লাবের উদ্যোগে আজ ৫ জুলাই,২০২৫ রোজ শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ২টা পর্যন্ত গাক চক্ষু হাসপাতাল এর তত্ত্বাবধানে, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল - বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানী অপারেশন এর আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় ক্যাম্পেইন উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া,সহযোগী অধ্যাপক, নরসিংদী সরকারী কলেজ। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন নব দিগন্ত ক্লাবের বোর্ড অব ডিরেক্টর এর সদস্য-মুহাম্মদ মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার ও মাসিহুর রহমান আফরাদ, আজকের ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৩০০ এর অধিক চক্ষু রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে এবং ৩০ জনের মতো রোগীর বিনামূল্যে ছানী অপারেশন এর জন্য ঢাকায় গাক চক্ষু হাসপাতালের দায়িত্বে নেওয়া হয়েছে। উক্ত ক্যাম্পের সকল আয়োজন বাস্তবায়নে নব দিগন্ত ক্লাবের সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta