

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজিল্যান্ড শাখা।
ঈদের আগমনে, রিফাত আলম ভূঁইয়া তার শুভেচ্ছা বার্তায় বলেন, "পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে একটি আনন্দময় ও পবিত্র মুহূর্ত। এই ঈদ আমাদেরকে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও ঐক্যের শিক্ষা দেয়। ঈদের মাধ্যমে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করি এবং সমাজে শান্তি ও সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে পারি।
তিনি আরও বলেন, এই ঈদে আমাদের সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ুক, আর আমরা সবাই একসাথে নিজেদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন করি।"
ঈদের দিনে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন রিফাত আলম ভূঁইয়া। তিনি নরসিংদীবাসীর প্রতি আহ্বান জানান, সবাই মিলে এই বিশেষ দিনটি উদযাপন করুন এবং দেশবাসীর জন্য শান্তির প্রার্থনা করুন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta