জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) ।।
কিশোরগঞ্জ নিকলীতে আজ ৩১শে অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল এগারো ঘটিকায় নিকলী আইডিপি অফিস প্রাঙ্গণে, নিকলী আইডিপির আয়োজনে পিইপির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ব্রাদার ইউলিয়ামের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, উত্তর জাল্লাবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক বোর্ড মেম্বার আইডিপি আঃ মতিনের সভাপতিত্বে আইডিপির সাবেক কর্মী শেখ মোবারক হোসেন শাদীর সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন নিকলী আইডিপি অফিস প্রধান মোঃ তানজিল মিয়া, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন,নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, নিকলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মানিক, দপ্তর সম্পাদক রফিকুল আলম,ব্যবসায়ী কালীপদ দাস,স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন নিকলী আইডিপির সহকারী প্রকল্প অফিসার মোঃ শহীদুল ইসলাম, কামালপুর বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ জহুুরা আক্তার,আইডিপির সাবেক কর্মী মোঃ সাদেকুর রহমান, আইডিপির সমাজ কর্মী বিদুৎ প্রমানিক,সাবেক কর্মী প্রশান্ত কিশোর বর্মন, সহ নিকলী উপজেলার আইডিপির সদস্য বৃন্দ প্রমুখ। স্মরণ সভায় উপস্থিত বক্তরা আইডিপির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ব্রাদার ইউলিয়ামের কর্ম জীবনের বিভিন্ন কর্মপরিধি তুলে ধরেন তিনি পথ শিশু থেকে শুরু করে সমাজের অসহায় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন বলে আশাব্যক্ত করেন,অনুষ্ঠান শেষে ইউলিয়াম ব্রাদারের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।।।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta