জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ নিকলীতে অনেক অনেক বছরের প্রাচীনতম পুরনো মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামীর আখড়া মন্দিরের সেবাইত (গোসাই) রাধারমন গোস্বামী স্মৃতি মন্দির টি পুরাতন হওয়াতে শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামী আখড়া মন্দিরের পরিচালনা কমিটি মন্দিরটি নতুনরুপে নির্মাণ করার জন্য পুরনো স্মৃতি মন্দির টি নিলাম বিক্রয় করেন, গতকাল (২৫শে আগষ্ট) ২০২৫ ই রোজ সোমবার বিকাল ৫ ঘটিকার সময় নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটদার আটরামপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামী আখড়া মন্দিরের সেবাইত (গোসাই) রাধারমণ গোস্বামী স্মৃতি মন্দির টি পুরাতন হওয়াতে উক্ত মন্দিরের পরিচালনা কমিটি মন্দিরটিকে নতুন রুপে নির্মাণ করার জন্য পুরনো মন্দির টি নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত নেন এবং তাহা বাস্তবায়ন করার জন্য পুরনো মন্দিরটি পাঁচদিনের মধ্যে ভেঙে নিয়ে যাওয়ার শর্তসাপেক্ষে ইহা উম্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রয় করেন, যাহার মূল্য নির্ধারণ করা হয়েছে উম্মুক্ত দরপত্রে চব্বিশ হাজার একশত টাকা,এগারো জন ঠিকাাদারের মধ্যে মোঃ সাজ্জাদ হোসেন স্বাধীন সর্বোচ্চ নিলাম ডাক চব্বিশ হাজার একশত টাকায় কিনে নেন বলে জানান শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামী আখড়া পরিচালনা কমিটির সভাপতি বাবু সুকুমার বর্মন, এই সময় উপস্থিত আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু পলাশ সূত্রধর, সহ মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য গণ প্রমুখ।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta