জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।।।
কিশোরগঞ্জের নিকলী হাওরের বুক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল প্রায় ৩:১৫ এর দিকে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি বিশেষ টিম চামড়া বন্দরের দিকে গাঁজা পাচারের সময় নৌকায় থাকা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো ১) আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর, গ্রাম আলিমচর মনি, ৮নং ওয়ার্ড, বিষ্ণপুর ইউপি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২) ইউসুফ (৩৮), পিতা মৃত দুলাল মিয়া, গ্রাম আতকা পড়া মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
৩) হিরণ এলাইচ পরাণ (৩৫), পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোস্তাক ও এ এসআই আমজাদ।নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন,“অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাওরের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচার করছিল। তাদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করেন, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন আরো বলেন আমি সেই দিন ওপেন হাউস ডে তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি এবং তা রক্ষা করার চেষ্টা করছি নিকলী উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা পেলে আমাদের অনেক অনেক উপকার হবে জনগণ ও পুলিশ একে অপরের বন্ধু, এই বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই মাদক নির্মূল সম্ভব হবে বলে আমি আশাবাদী।।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta