জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।।।।।।
চারটি শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নীচু মিলিয়ে একশত পয়তাল্লিশ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়,২২শে অক্টোবর ২০২৫ বুধবার দুপুর তিন ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে, নিকলী উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান ছাতিরচর হযরত ইমাম আল হাছান ওয়াল হোছাইন(রাঃ)দাখিল মাদ্রাসায় ৩৬টি, নানশ্রী সিংগারপাড় আর্দশ দাখিল মাদ্রাসায় ৪০টি , দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩৩টি,মজলিসপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ৩৬টি মোট ১৪৫ জোড়া বেঞ্চ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউ জি ডি এফ) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার উদ্যোগে, নিকলী উপজেলা পরিষদের মাধ্যমে এলজিইডির কারিগরি সহায়তায় বেঞ্চ গুলো সরবরাহ করা হয়, বেঞ্চ বিতরণের সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি,এই সময় আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, নিকলী উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসীন উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে,প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ আব্দুর রউফ,ইউ ডি এফ দূর্গা রানী সাহা , সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta