
বিশেষ প্রতিনিধি :
টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী থেকে মিলগেট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। চেরাগআলী থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় নাজমুল হোসেন মন্ডল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মিছিলকে ঘিরে এলাকায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta