
বিশেষ প্রতিনিধি:
নেতৃত্বের পরিচয় নয়, জনগণের পাশে থেকে সেবা করাই নিজের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী জেলা ইতালিস্ত বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চরসিন্দুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম শিকদার।
চরসিন্দুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শামীম শিকদার বলেন, তিনি কোনো পদ-পদবির জন্য নয়, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করে একজন সেবক হিসেবে কাজ করতে চান।
তিনি আরও বলেন, চরসিন্দুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সবার মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়াই হবে তার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে চরসিন্দুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শামীম শিকদার।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta