
"জীবনকে জাগাই শৈল্পিকতায় " স্লোগানকে ধারণ করে গত ২৫ এপ্রিল, শনিবার বিকেলে সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করা হয় সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের।
সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি বিপুল সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নরসিংদী জেলা সংগঠক আনিসুর রহমান ভূঞা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নরসিংদী জেলার সভাপতি কবি সুমন ইউসুফ, প্রাণতোষ আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী প্রাণতোষ দত্ত, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, প্রগতি লেখক সংঘ নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক সুমন আজাদ। সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাকিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি মমিন আফ্রাদ, মাসুদ ভুঞা, রিপন চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্র শিশুদের সৃজনশীলতার বিকাশের মাধ্যমে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। যেই প্রজন্ম এই দেশকে ভালবাসবে, এই সমাজকে ভালবাসবে, প্রাণ-প্রকৃতিকে ভালবাসবে। সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের সামগ্রিক সফলতা প্রত্যাশা করেন সকলে।
সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা এবং মূল উদ্যোক্তা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. এজাজুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, এমন সুন্দর এবং সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শিশুদের জন্য এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অবশ্যই তিনি প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে সাংস্কৃতিক কেন্দ্রের শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta