
বিশেষ প্রতিনিধি :
গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ডবাসীকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম (কামু)।
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের আগমন বয়ে আনুক সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ৪৯ নং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ সময় তিনি ৪৯ নং ওয়ার্ডবাসীর সুখী, সমৃদ্ধ ও নিরাপদ জীবন কামনা করেন এবং আগামীর দিনগুলোতে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta