বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের পুবাইল নারায়ণকুল এলাকায় সাবেক ইউপি সদস্য শামসুরের নেতৃত্বে একটি অবৈধ কালি (ইঙ্ক) ব্লাক অক্সিড আইরন হেব্বি ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কোনো ধরনের বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিটি পরিচালিত হয়ে আসছে।
স্থানীয়দের অভিযোগ, ফ্যাক্টরি থেকে নির্গত তীব্র দুর্গন্ধ ও রাসায়নিক বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে শিশু, নারী ও বয়স্কদের শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগতে হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, ফ্যাক্টরির বর্জ্য আশপাশের ড্রেনে ও খালে ফেলা হচ্ছে, যার ফলে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং কৃষিজমিরও ক্ষতি হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও ফ্যাক্টরিতে কাজ চলায় শব্দ দূষণ বেড়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালীদের কারণে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধ ফ্যাক্টরি বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta