
শাহিন মিয়া :
ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫:
বাংলা ১৪৩২ সালের নতুন বছরের শুভ সূচনা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সম্মানিত উপদেষ্টা জাফরিন নাহার লুনা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি বাঙালির হৃদয়ের গভীরে প্রোথিত ঐতিহ্য ও আনন্দের প্রতীক। আসুন, আমরা সকল বিভেদ ভুলে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বাংলা নতুন বছরকে বরণ করি।"
তিনি আরও বলেন, নতুন বছর যেন সকলের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনাই করি। দৈনিক বাতায়ন বার্তার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta