কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ) দুপুরে উপজেলা শহরের ভাগলপুর মেডিকেল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হাবিব উন নবী খান সোহেল,সভাপতিত্ব করেন সদস্য,কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক বাজিতপুর উপজেলা বিএনপি শেখ মুজিবুর রহমান ইকবাল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নং যুগ্ন আহবায়ক বাজিতপুর উপজেলা বিএনপি মনিরুজ্জামান মনির।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
নেতারা বলেন, জনগণের ভোট অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির বিকল্প নেই। সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সমাবেশ শেষে নতুন কমিটি গঠন করা হয় সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta