বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউজিল্যান্ড শাখা বিএনপির দপ্তর সম্পাদক রিফাত আলম ভূঁইয়া।
তিনি এক বার্তায় বলেন, বিএনপি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল আজও জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
রিফাত আলম ভূঁইয়া আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জাতির গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। দেশের সংকটময় মুহূর্তে বিএনপিই জনগণের পাশে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি প্রবাসে অবস্থানরত সকল নেতাকর্মীকে সংগঠনের প্রতি আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta