
বিশেষ প্রতিনিধি :
টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা ও গাজীপুর মহানগর ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহিন আহমেদ রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় শাহিন আহমেদ রিজভী বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আদর্শকে সামনে রেখে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা ও গাজীপুর মহানগর ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহিন আহমেদ রিজভী।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta