গাজীপুর টঙ্গীর শাহ সাহেবের বাড়ির বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও শিক্ষাঅনুরাগী পীর সৈয়দ রয়েল হায়দারীর শুভ জন্মদিন আজ। এ উপলক্ষে তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পীর সৈয়দ রয়েল হায়দারী দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে তাঁর সরাসরি অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শিল্পখাতে তাঁর বিনিয়োগ ও উদ্যোগের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।
জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক পৃথকভাবে শুভেচ্ছা বার্তায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবসেবায় আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta