এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয়, তিনি দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ও কোটি মানুষের বিশ্বাসের আশ্রয়। তাঁর অসুস্থতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা দান করেন – আমরা সেই দোয়াই করছি।যুবদল নেতা বিজয় আরও বলেন, “আমি আমার দলের প্রতিটি নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু দান করেন এবং আবারও দেশ ও জনগণের সেবায় সক্রিয় হওয়ার শক্তি দেন।”তিনি জানান, টঙ্গী পূর্ব থানার উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অব্যাহত থাকবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দোয়া আহ্বান ছড়িয়ে পড়েছে এবং বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ এতে সংহতি প্রকাশ করে বেগম জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা জানাচ্ছেন।মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় শেষে বলেন, “মানুষের ভালোবাসা ও আল্লাহর রহমতেই নেত্রী আবারও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেন, ইনশাআল্লাহ।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta