

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আকাশসীমায় একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহিন মিয়া।
এক বিবৃতিতে মো. শাহিন মিয়া বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন ও যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তোলে। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
উল্লেখ্য, যুদ্ধ প্রশিক্ষণ চলাকালীন এক বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়, ফলে শিক্ষার্থী ও আশপাশের মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta